The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরের ঝরাজীর্ণ পাবলিক লাইব্রেরীটি আলোর মুখ দেখলো    

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি পাবলিক লাইব্রেরীটি দীর্ঘ সময় ধরে তালাবদ্ধ অবস্থায় থেকে অবশেষে আলোর মুখ দেখলো । গতকাল সোমবার (২৬/০৯) সংস্কারকৃত পাবলিক লাইব্রেরি পুনঃচালু কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন প্রিন্ট প্রত্রিকায় এই লাইব্রেরি নিয়ে প্রতিবেদন ছাপা হয়। এরপর উপজেলা প্রশাসন এটি সংস্কারের উদ্যোগ নেয়। জনপ্রিয় এই লাইব্রেরিটি প্রশাসনের অবহেলা ও লাইব্রেরীয়ানের বেতন না পাওয়াসহ নানাহ জটিলতায় কালক্রমে লাইব্রেরীটি বন্ধ হয়ে গিয়েছিল। সাংবাদিক ও সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের দাবী ছিল একজন লাইব্রেরিয়ান নিয়োগের মধ্য দিয়ে লাইব্রেরি চালু করার।
আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক একজন স্থায়ী লাইব্রেরিয়ান নিয়োগের মধ্য পুনঃচালু কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক   উদ্বোধনী বক্তব্যে বলেন, নবীনগরের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছি। শিক্ষা সংস্কৃতির বিকাশে উপজেলা প্রশাসনের এই ধরণের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ এই লাইব্রেরি আর কখনো বন্ধ হবে না। শুক্রবার ব্যতিত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮ পর্যন্ত লাইব্রেরি জনসাধারণের জন্য খোলা থাকবে।  শিক্ষার্থী ও তরুন সমাজকে পাঠাগারমুখি করতে সুধীসমাজের প্রতি আহবান জানান তিনি।
এ সময় বক্তব্য রাখেন, ওসি সাইফুদ্দিন অনোয়ার,  আবু কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন,জালাল উদ্দিন মনির,আব্বাস উদ্দিন হেলাল,শাহিন রেজা টিটু, মিঠু সূত্রধর পলাশ, জামাল হোসেন পান্না প্রমূখ।
Exit mobile version