
দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাওয়া ষ্টেশনটিতে দুই ইউনিটে একজন সাব অফিসার, দুইজন লিডার, ফায়ারম্যান ১৩ জন ও দুইজন ড্রাইভার কর্মরত থাকবেন, ১টি ফাস্টকল গাড়ি, ১টি দ্বিতীয় কল গাড়ি রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোঃ তানহারুল ইসলাম বলেন, আমাদের স্টেশনটিতে এখনো প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামাদি অভাব রয়েছে,পর্যায়ক্রমে সকল উপকরণ সংযুক্ত করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বলেন, নবীনগরের মানুষের প্রাণের দাবী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি সারাদেশের ন্যায় উদ্বোধনের অপেক্ষায় ছিল,কিন্তু অতিসম্প্রতি ঘটে যাওয়া নবীনগর বাজারের অগ্নিকাণ্ড আমাদের প্রয়োজনীয়তাকে তীব্র করে তুললে আমরা বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। মাননীয় এমপি মহোদয় বিষয়টি নিয়ে জোর তদবির করে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নবীনগরবাসীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হওয়ায় নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক পারভেজ হোসেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের পক্ষে মিষ্টি বিতরণ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার কথা রয়েছে।