
মঙ্গলবার (০৭/০৮) সন্ধ্যায় সমবায় সুপার মার্কেট দোতলায় অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। সংগঠনের সভাপতি ডাঃ সায়েমুল হুদা এতে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ’মি) জেপি দেওয়ান, অফিসার ইনচার্জ আসলাম সিকদার,সমাজসেবা কর্মকর্তা সিফাত বিন সাদেক, প্রসক্লাব সেক্রেটারী আসাদুজ্জামান কল্লোল,সাংবাদিক খান জাহান আলী,সাংস্কুতিক কর্মী জাকির হোসেন,রবিন সাইফ প্রমূখ।