The voice of Brahmanbaria || Local news means the world is

নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নাসিরনগরর বিক্ষোভ ও মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইমাদ উদ্দিন শুভ ও তার পিতা সালাহ উদ্দিন মুকুলের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নাসিরনগর উপজেলায় ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) বাদ জুম্মা জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হওয়া বিশাল বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর কলেজ মোড়ে শহীদ ইমরান চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তারা নবী (সা.) এর অবমাননাকারীদের কঠোর শাস্তির দাবি জানান।

সমাবেশে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি ও জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোস্তাক আহমদ আল কাদেরী আল ওয়ায়েসী সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দাঁতমণ্ডল এরফানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ মিয়া, সংগঠনের সাবেক সভাপতি মাওলানা শেখ সাইদুর রহমান, সহ-সভাপতি মাওলানা সৈয়দ আশরাফুল আব্দাল মুকাল্লিদ, মাওলানা নজরুল ইসলাম আল কাদেরী, মাওলানা জসীম উদ্দিন ভূঁইয়া, মাওলানা ইখলাছুর রহমান, মাওলানা নজরুল ইসলাম আজিজি আল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান আল কাদেরী, মাওলানা আব্দুল বাছির, মাওলানা মাহবুবুর রহমান ভূঁইয়া, মাওলানা মহিউদ্দীন আশরাফী, মাওলানা আবু জামাল, মাওলানা সাহাদাত হোসেন, মাওলানা মাকসুদুর রহমান চৌধুরী, মাওলানা নুর আলম, যুব নেতা মো. জুবায়ের আহমেদ, মাওলানা জহিরুল ইসলাম, শাহজাহান মাস্টার ও ফুয়াদ পাঠান রাব্বি প্রমুখ।

বক্তারা বলেন, নবীজির শানে কটূক্তিকারী নাস্তিক শুভ ও তার পিতা সালাহ উদ্দিন মুকুলের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলনে যাব।

আমরা শান্তিকামী, কিন্তু নবী-অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকারকে সতর্ক করে দিচ্ছি, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

সমাবেশ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

উল্লেখ্য, সৈয়দ ইমাদ উদ্দিন শুভ নাসিরনগরের গোকর্ণ গ্রামের সৈয়দ সালাউদ্দিন মুকুল ও শাহীনা বেগমের সন্তান। তারা ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে।

Exit mobile version