The voice of Brahmanbaria || Local news means the world is

নবনির্বাচিত প্রেস ক্লাব নেতৃবৃন্দকে জেলা কেমিস্ট এণ্ড ড্রাগিস্ট সমিতির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা কেমিস্ট এণ্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ। সমিতির সভাপতি মোহাম্মদ আহমেদ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাওসার নবনির্বাচিত প্রেস ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন।
সোমবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ ও মীর মো. শাহীনকে জেলা কেমিস্ট এণ্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এসময় জেলা কেমিস্ট এণ্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি মো. সানাউল হকসহ আজিজুর রহমান সবুজ, শ্যামল কর, আব্দুল কুদ্দুস, শফিউল হক শফিক,শরিফুল হক মিশু, এইচ.এম. মুরাদ, খোরশেদ আলম, নিয়াজ মোহাম্মদ মোক্তার, মো. নুর আলম, মো. মোশারফ হোসেন, মো. জহির, মো নাঈম আলম, মো. আল-আমিন, মো. সানাউল্লাহ, মো. আনিছ আহমেদ, মো. আরিফ জামান, মো. অপু প্রমুখরা উপস্থিত ছিলেন।
Exit mobile version