The voice of Brahmanbaria || Local news means the world is

নন্দনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর এলাকার বিসিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আশুগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস নন্দনপুর এলাকায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসা থাকা ১৫ জন যাত্রী আহত হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এ ঘটনায় নিহতের খবর পাওয়া যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Exit mobile version