
সুত্র জানায়, বাঞ্ছারামপুর থানার ছয়ফুল্লাকান্দি গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম হোসেন দীর্ঘদিন পালিয়ে থাকার পর গতকাল ঈদের দিন রাতে তিনি বাঞ্ছারামপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হন। আটক কৃত আসামিকে আজ ভোরে ব্রাম্মণবাড়িয়ার কোর্টে হাজির করানোর উদ্দ্যেশে ঐ থানার পুলিশ রওয়ানা দিলে পুলিশের চোখ ফাকি দিয়ে সাদ্দাম হোসেন সকাল আনুমানিক ৯ টার দিকে নবীনগর এলাকার মেরাতুলি নামক স্থানের তিতাস নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। পরে এ বিষয়টি নবীনগর থানায় অবহিত করলে উক্ত থানা পুলিশের সহযোগিতায় অবশেষে তাকে গ্রেফতার করা হয়।
নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানান, এ বিষয়টি জানার পর সাথে সাথে ঘটনাস্থল এলাকায় পুলিশ পাঠিয়ে কয়েকঘন্টার মধ্যেই পলাতক আসামীকে থানায় হাজির করা হয়।