
নতুন সার্ভারে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে উদ্বুদ্ধ সমস্যা নিয়ে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ ফেরদৌস মিয়া, আব্দুল হাই ডাবলু, পৌরসভার সচিব মোঃ সামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিম, স্বাস্থ্য সহকারী আবু সাঈদসহ পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীগণ।
এ সময় উপস্থিত সকলে নতুন সার্ভারে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা নিয়ে বিশদ আলোচনা করেন।