The voice of Brahmanbaria || Local news means the world is

ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

TOP123456789007-1452252491-61658d4_xlargeআপডেট: ১৬:১৬, জানুয়ারি ০৮, ২০১৬
অস্ট্রেলিয়া সফরে যাওয়া ধোনি শুনলেন একটি দুঃসংবাদ।ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ায়। তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ শুরুর আগেই ধাক্কা খেলো ভারতীয় দল। দলের অধিনায়ককেই যে হারাতে বসেছে তারা। অন্ধ্রপ্রদেশের জেলা অনন্তপুরের আদালত মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বিষয়টি অবশ্য বেশ পুরোনো। ২০১৩ সালে একটি ম্যাগাজিনের প্রচ্ছদে হিসেবে ধোনির ছবি ব্যবহার করা হয়েছিল। সেই বিজ্ঞাপনে ধোনিকে দেখানো হয়েছিল দেবতা বিষ্ণু হিসেবে, বিষ্ণুর মতো ধোনির ছবিতে ব্যবহার করা হয়েছিল একাধিক হাত। একেক হাতে ধরে রাখা একেকটি পণ্য। এর মধ্যে একটি হাতে ধরা ছিল জুতাও। সেই জুতা ঘিরেই ঝামেলার শুরু। জয় কুমার হিরেমাথ নামক এক সমাজকর্মী এই দেবতার ছবিকে অপমান করার অভিযোগে মামলা দায়ের করেন। ফৌজদারি মামলা হিসেবেই দায়ের করা হয়েছিল সেটি।
উচ্চ আদালত অবশ্য ফৌজদারি মামলার হাত থেকে রেহাই দিয়েছিলেন ধোনিকে। কিন্তু পুরোপুরি পার পাননি ধোনি। আদালত এ প্রসঙ্গে তখন জানিয়েছিলেন, ধোনির মতো একজন তারকা ক্রিকেটারের জানা থাকা উচিত মানুষের ধর্মানুভূতিতে ধাক্কা দেওয়ার ফল কী হতে পারে। তাঁর বোঝা উচিত ছিল এ ধরনের বিজ্ঞাপনে কাজ করার পরিণাম খারাপ কিছু হতে পারে।
এ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি। তবে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থানরত ভারত অধিনায়ককে এর মধ্যে দেশে ফিরতে হবে কি না, আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

Exit mobile version