The voice of Brahmanbaria || Local news means the world is

ধানের শীষ প্রতীকের বিরুদ্ধাচারণের অভিযোগে নবীনগরে বিএনপির ৮ নেতাকে বহিষ্কার

মিঠু সূত্রধর পলাশ : দলীয় সিদ্ধান্ত অমান্য ও ধানের শীষ প্রতীকের বিরুদ্ধাচারণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির ৮ জন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব বহিষ্কারাদেশ জারি করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় এ বহিষ্কার কার্যকর করা হয়েছে।
বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জি. শফিকুল ইসলাম, হযরত আলী, আবু ছায়েদ, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাইনউদ্দিন মাইনু, এ কে এম হাবিবুর রহমান খায়ের, নবীনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইকবাল মোল্লা, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও নবীনগর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোবারক ভূইয়াকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
Exit mobile version