The voice of Brahmanbaria || Local news means the world is

ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী যুদ্ধে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ুন:: শাহবাজপুর মো: জহিরুল হক খোকন

photo-1450105791গতকল্য বিকেল ৪ ঘটিকায়, ৩য় দফায় অনুষ্ঠিতব্য সরাইল উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং শাহবাজপুর ইউনিয়ন থেকে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমান মিয়ার সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উক্ত ইউনিয়নের কৃতি সন্তান বিএনপির প্রবীনতম নেতা মো: আরিফুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার খোকন, সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকি, সরাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, সাবেক সহ দপ্তর সম্পাদক এড. আলী আজম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী মিজানুর রহমান, সদর থানা যুবদলের আহ্বায়ক এড. আব্দুর রহিম গোলাপ, সদস্য সচিব বুলবুল আহমেদ মুছা এছাড়া আরও বক্তব্য রাখেন, সরাইল থানা যুবদলের সভাপতি মুন্না, ছাত্রদলের সভাপতি উজ্জল, মহিলাদল নেত্রী শামীমা আরা বেগম প্রমুখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমান মিয়া সহ বিএনপি অধ্যুষিত সরাইল এর প্রতিটি ইউনিয়নে বিএনপির প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করে অবৈধ জবরদখলকারী এই সরকারকে দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য নির্বাচনী যুদ্ধে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। উক্ত কর্মীসভায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার বিপ্লবী ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ডাঃ মীর মোশারফ কাউসার প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপিতে যোগদান করেন।

কর্মীসভা শেষে জেলা নেতৃবৃন্দ চেয়ারম্যান প্রার্থী আমান মিয়াকে নিয়ে শাহবাজপুরে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

Exit mobile version