
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে আয়োজিত ধমিয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.মনিরুজ্জামান মনির,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদি হাসান, ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসনে সাদেক,ওসি রনোজিত রায়,আওয়ামীলীগ নেতা এড. সুজিত কুমার দেব,এড.শিব শংকর দাস, গৌরাঙ্গ দেবনাথ অপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সঞ্জয় সাহা।
পরে ধর্মীয় আলোচনা সভা শেষে জন্মাষ্টমির আনন্দ র্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।