The voice of Brahmanbaria || Local news means the world is

দৈনিক তিতাসকণ্ঠ’র জেনারেল ম্যানেজার সুজিত বণিক খোকনের শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন

Khokanব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম চেয়ারম্যান উমেশ চন্দ্র বণিকের ৪র্থ পুত্র ও দৈনিক তিতাসকণ্ঠ পত্রিকার জেনারেল ম্যানেজার সুজিত বণিক খোকনের শ্রাদ্ধক্রিয়া ও পারলৌকিক অনুষ্ঠানাদি গতকাল শুক্রবার শুক্রবার শহরের দক্ষিণ কালীবাড়ি প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। শ্রাদ্ধকার্য পরিচালনা করেন অচীন্ত চক্রবর্তী। এ সময় তার পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া আজ শনিবার রাত ৯টায় টি.এ রোডস্থ স্বপ্নীল কমিউনিটি সেন্টারে শ্রাদ্ধভোজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্বর্গীয় সুজিত বণিক খোকনের ভাতিজা সজীব বণিক পাপন সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, সুজিত বণিক খোকন গত ২১ জুন দিবাগত রাত সাড়ে ১১টায় বণিকপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন চিরকুমার।প্রেস রিলিজ

Exit mobile version