
৩১ জানুয়ারি বুধবার বিকেল ৩ টায় চম্পকনগরের জামালপুরে সংসদ সদস্যের কার্যালয় প্রাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল আকতার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চম্পকনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক হামদু, পত্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান রতন, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া ও প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হাজী রাসেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম রাজভী প্রমুখ।
এসময় চম্পকনগর, পত্তন, সিঙ্গারবিল ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগন উপস্থিত ছিলেন।