
মামুনুর রশিদ বলেন, সারাদেশে ১৩২টি আসনে জাপার প্রার্থী উন্মুক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদি সরকারি কোনো চাপে কিংবা ভিন্ন কোনো প্রয়োজনে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলেও একজন কাজী মামুন ৩০ তারিখ নির্বাচনে থাকবে।
তিনি বলেন, আল্লাহ্ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই এ নির্বাচন থেকে কাজী মামুনকে সরিয়ে দিতে পারে। যতদিন বেঁচে থাকব ততদিন নবীনগরের মানুষের পাশে থাকব। আমার কাছে আমার পরিবারের যতটুকু অধিকার নবীনগরের মানুষেরও ততটুকু অধিকার আছে।
এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে করা নবীনগর উপজেলাসহ দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে আবারও উন্নয়নের জন্য দলীয় প্রতীক লাঙ্গলে ভোট চান তিনি।
নবীনগর উপজেলা জাপার সাবেক সভাপতি এ.টি এম আবদুল্লার সভাপতিত্বে জনসভায় নবীনগর উপজেলা জাপার সদস্য সচিব মোসলেম উদ্দিন মৃধা, জেলা জাপা নেতা আবদুল ওয়াহাব,পৌর জাতীয় পার্টির সভাপতি মো.ইদন খাঁন,সাধারণ সম্পাদক কুদ্দুস মিয়া,জেলা জাতীয় যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের, নবীনগর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি হাফসা সুলতানা স্মৃতি প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মীর দলে দলে শ্লোগনে মুখরিত করে নির্বাচনী জনসভার স্থলে আসতে দেখা যায়।