The voice of Brahmanbaria || Local news means the world is

দেশের উন্নয়নের কথা চিন্তা করে রাজনৈতিক ভেদাভেদ ভুলে যেতে হবে:: ত্রিপুরা রাজ্যের বিধান সভার ডেপুটি স্পিকার পবিত্র কর

pobitra kor123ডেস্ক ২৪:: ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার ডেপুটি স্পিকার পবিত্র কর বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে হানাহানি অনেকটাই কমেছে। এজন্য আমরা গর্ব করি। অসাম্প্রদায়িকতা চেতনায় বিশ্বাসী না হলে এটা কোনোভাবেই সম্ভব হতো না।’
রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভূপেষ চৌধুরী গণ-গ্রন্থাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণ-গ্রন্থাগার পরিচালা পরিষদ ও উপজেলা ওয়ার্কার্স পার্টির যৌথ উদ্যোগে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পবিত্র কর বলেন, ‘আগে দেশের উন্নয়ন দরকার, এজন্য রাজনীতি স্থিতিশীল হতে হবে। দেশের উন্নয়নের কথা চিন্তা করে রাজনৈতিক ভেদাভেদ ভুলে যেতে হবে’।
তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের মূল হলো কৃষি। মাঠের পর মাঠ আজ সবুজ।’
তিনি ছোট ছেলে-মেয়েদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলার আহবান জানান।
বিজয়নগর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উন-নেছা শিউলী প্রমুখ।

Exit mobile version