The voice of Brahmanbaria || Local news means the world is

দেশকে ভালবাসতে হবে,ইভটিজিং,মাদকসহ বিভিন্ন অপরাধ মূলক কাজ ঘৃনা করে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলতে হবে –অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল


মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: দেশকে ভালবাসতে হবে,ইভটিজিং,মাদকসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডকে ঘৃনা করে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর ও বাঞ্ছারামপুর) সার্কেল চিত্ত রঞ্জন পাল গতকাল বুধবার সন্ধ্যায় নবীনগর উপজেলার জল্লি-বাড্ডা গ্রামে ইউনিক মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা বৃত্তি ২০১৭ ইউনিক গণিত ও ইংরেজি সেরা ২০ আনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলে।

ইউআরসি বাঞ্ছারামপুরের প্রশিক্ষক মো: রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য মো: মোজ্জামেল হক (মোহন ডাক্তার),শিক্ষক সমিতির উপদেষ্টা শংকর লাল দেবনাথ,উপজেলা আওয়ামীলীগের সদস্য মো: মাঈন উদ্দিন, ইউনিক মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো: খবির উদ্দিন,মজনু সরকার,সাংবাদিক সেলিম রেজা প্রমুখ।
এ সময় ২৬টি প্রাথমিক স্কুলের ১৮০জন শিক্ষার্থীর অংশগ্রহন করেন এবং তাদের মধ্যে সেরা ৪০ জনের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Exit mobile version