The voice of Brahmanbaria || Local news means the world is

দুর্নীতির মামলায় ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশিয়ার আল মাহমুদ সহ গ্রেপ্তার ৮

দুর্নীতির অভিযোগে করা মামলায় ঢাকা ওয়াসার সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ আট আসামিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার‌্য অর্থসূচককে বলেন, বুধবার রাজধানীসহ সারাদেশে অভিযানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন দুর্নীতি বিরোধী সংস্থাটির কর্মকর্তারা। শিগগিরই বিচারিক আদালতে আটক আসামিদের হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে।

জানা গেছে, আটককৃতরা ঢাকা ওয়াসার সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আর জে এম রবিউল কাউসার, সিজিএ সমবায় ঋণদান সমিতি লিমিটেডের সাবেক সভাপতি ও অডিটর মো. রফিকুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক অফিস সহকারি মো. দেলওয়ার হোসেন শাহীন, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের সাবেক হিসাব রক্ষক রাজু আহমেদ, ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশিয়ার আল মাহমুদ, গ্রামীন ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. বাবুল আক্তার, টাঙ্গাইলের নুরুল আমিন এবং দিনাজপুরের মো. আশরাফুল রেজভী।

দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, প্রকৌশলী আর জে এম রবিউল কাউসারকে বিরুদ্ধে দরপত্রে জালিয়াতির মাধ্যমে ১৩ লাখ ৮৬ হাজার ৫২৮ টাকার ভূয়া ব্যাংক গ্যারান্টি তৈরি ও ব্যবহারের অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়। এ অভিযোগে ২০১৪ সালে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছিল।

মো. রফিকুল ইসলামকে সমিতি থেকে ২ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৭৭৯ টাকা আত্মসাতের মামলায় আটক করে দুদক। আর বিমা গ্রাহকের কাছ থেকে ১৭ লাখ ৯৬ হাজার ১৭৯ টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের পল্টন থানায় দায়েরকৃত দুই মামলায় আটক করা হয়েছে রাজু আহমেদকে। এরকম বিভিন্ন প্রকারের দুর্নীতি মামলায় তাদের গ্রেপ্তার করে দুদকের তদন্তটিম।

প্রসঙ্গত, এর আগে গতকালও দুর্নীতির বিভিন্ন মামলায় সারাদেশ থেকে ১৪ আসামি গ্রেপ্তার করে দুদক।

Exit mobile version