The voice of Brahmanbaria || Local news means the world is

দারিদ্রতা বিমোচনে আর্থিক অনুদান প্রদান

আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি আভার উদ্যেগে দারিদ্রতা বিমোচনে ও দরিদ্র নারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি বড়বাড়িতে অনুদানের টাকা বিতরণ করেন মানবহৈতীষী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বি মেহের চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন,কার্যকরী সদস্য আশেক মান্নান হিমেল ,বীর মুক্তযোদ্ধা শাহ আলী শিকদার ,আফসানা সুলতানা ,ফাতেমা কবির,ডলি হাসান,নার্গিস আক্তার,লিপি আক্তার প্রমূখ।

আভার উদ্যেগে ২০১০ সাল বিভিন্ন সেবা মূলক কাজ ধরাবাহিক ভাবে চলছে।প্রতি বছরই আর্থিক অনুদান প্রদান কর্মসূচী অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে বি মেহের চৌধুরী বলেন, প্রবাসে থাকলেও দেশের মানুষের জন্য মন পড়ে থাকে। মাতৃভুমি এবং দেশের আপনজনের টানে ছুটে আসি। এটা মনের একটা প্রশান্তি। যতদিন বেঁচে থাকবো এ সেবা কাজ চালিয়ে যাব।

Exit mobile version