The voice of Brahmanbaria || Local news means the world is

দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:: –বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন বিতরণ

ডেস্ক ২৪:: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, দলীয় মনোনয়ন প্রাপ্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোথাও কেউ শৈথল্য প্রকাশ করলে কিংবা কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাদের বিরুদ্ধে কঠোর গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল ২৬ এপ্রিল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর ও কসবা উপজেলার ১৯টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মাঝে দলীয় সভানেত্রীর স্বাক্ষরিত মনোনয়নপত্র বিতরণকালে তিনি এই আহবান জানান। দলীয় মনোনয়ন প্রাপ্ত সকল প্রার্থীদের কে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, প্রবীন নেতা আবুল কালাম ভূইয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়াসহ কসবা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version