
এলাকাবাসী সুত্র জানায়, গতকাল বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই বাড়ির শিশুদের মধ্যে ঝগড়া বাঁধে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে দুলু মিয়ার সাথে ওই দুই ভাতিজার তর্কাতর্কি শুরু হয়। শেষে তা হাতাহাতিতে রুপ নেয়। হাতাহাতির এক পর্যায়ে এসময় নজরুল তার হাতে থাকা লাঠি দিয়ে দুলু মিয়ার মাথায় আঘাত করে। দুলু মিয়া ঘাড়ের নিচের অংশে আঘাত পেয়ে মাটিতে বসে পরে। সেসময়ে প্রতিবেশী জনৈক নজরুল মিয়া (জিবনগঞ্জ বাজারের ব্যবসায়ী )নামে এক ব্যক্তি সোরগোল শুনে ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে থামতে বলেন। এবং সবাইকে বাড়ি যেতে বলেন। নজরুলের কথামত সবাই বাড়ি চলে যায়। ঘটনার ঘন্টাখানেক বাধেই দুলু মিয়া নিজের ঘরে মারা যায়।
খবর পেয়ে সলিমগঞ্জ অস্থায়ী ক্যাম্প পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে। ওই ক্যাম্পের ইনচার্জ এস আই গোলাম মোস্তফা জানায়, বাড্ডা গ্রামে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ঘটনার পর থেকেই ঘাতক নজরুল ইসলাম পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নানতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।