
সুত্র জানায়, গতকাল ১ ফেব্রুয়ারী দুপুর সাড়ে এগারটার দিকে সেমন্তঘর পশ্চিম উত্তর পাড়ার জনৈক আব্দুল সোবাহানের বাড়ির পাশে টং ঘর হতে চা পান করার সময় দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রুপ নেয়।
এতে ওই এলাকার হারুন গ্রুপ এবং মিজান /শফিক গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে উভয়পক্ষের ১৫ জন আহত হয়।
আহতরা হল, আকির মিয়া, জামাল মিয়া,আরুল মিয়া, মাহাবুব, বিল্লাল,ইয়াসমিন,হানিফ, আলী আকবর,কবির ভুইয়া, হযরত আলী সহ আরো অনেকে।
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম জানান, পরিবেশ এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।