The voice of Brahmanbaria || Local news means the world is

তিন মাস পর আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি শুরু

করোনা ভাইরাসের পাদুর্ভাবের কারণে প্রায় তিন মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের আগরতলায় মাছ রফতানি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে এই মাছ রফতানি শুরু হয়েছে। এর ফলে স্থল বন্দরের ব্যবসায়ীদের মাঝে কিছুটা প্রাণচঞ্চল্লতা ফিরে এসেছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম জানান, গত মার্চের ২৪ তারিখ থেকে বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার পর সোমবার সকাল থেকে পুণরায় আখাউড়া স্থলবন্দরে মাছ রফতানি শুরু হয়েছে।

Exit mobile version