The voice of Brahmanbaria || Local news means the world is

তিন দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা শিক্ষক সমিতির মানববন্ধন

sikkhok

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণসহ তিন দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরিদ আহম্মদ খান, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, অধ্যক্ষ শাসুজ্জামারন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। মানববন্ধনে বক্তাগন ৩ দফা দাবী বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষমন্ত্রী বরাবর ২টি স্মারক লিপি প্রদান করা হয়।

Exit mobile version