
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। ট্রেনটি শুক্রবার ভোরে আখাউড়া থেকে আবারও ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সে জন্য পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করার সময় ট্রেনটির ‘ঘ’ বগির টয়লেটের ভেতরে কার্টন দেখতে পান। পরে কার্টন খুলে যুবকের মরদেহ পাওয়া যায়। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধে ওই যুবককে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।