The voice of Brahmanbaria || Local news means the world is

তিতাসপাড়ে উন্নয়নের কিংবদন্তী কলাকার মোকতাদির চৌধুরী গণমানুষের ভালোবাসায় সিক্ত

Chowdhury20151125155939ডেস্ক ২৪:: স্মরণকালের বৃহত্তম গণমানুষের ভালোবাসা ও নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বুধবার বিকেলে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মোকতাদির চৌধুরী নাগরিক সংবর্ধনা কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মুখলেছুর রহমান খান। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন সংবর্ধিত সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
সংবর্ধিত অতিথি মোকতাদির চৌধুরী তার বক্তৃতায় বলেন-‘আজকে আমি অভিভূত। মানুষ আমাকে এতো ভালোবাসে, মমতা করে,¯েœহ করে তা আগে এতোটা বুঝতে পারিনি।’ শুধু এটুকু বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করছি আমি। পৌরসভার পক্ষ থেকে মেয়র সংবর্ধিত সংসদ সদস্যকে চাবি তুলে দেন। সংবর্ধনায় নাগরিকদের পক্ষে মোকতাদির চৌধুরীকে উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। এরপর তাকে ক্রেস্ট, চাবি, ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে মানপত্রও পাঠ করা হয়।

নাগরিক সংবর্ধনা কমিটির অনু্ষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সংবর্ধনা কমিটির সদস্য সচিব ওসমান গণি সজিব।

Exit mobile version