
তামাকজাত দ্রব্য তথা ধূমপান এবং মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাবও এ থেকে উত্তরনের উপায় সম্বলিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইপসা’ প্রোগ্রাম অফিসার মোঃ দিদারুল আলম। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিবিদ জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর চেয়ারম্যান আল-মামুন সরকার, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউছার, মোঃ জামাল হোসেন, মিজানুর রহমান, পৌর সচিব মোঃ ফারুক, প্রকৌশলী গোলাম মোহাম্মদ, কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইন, হোসনে আরা বেগম, হালিমা আক্তার কাজল, মাহমুদা রহমান, সালমা বেগম, সাংবাদিক মোঃ শাহজাদা, আবুল হাসনাত অপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র নায়ার কবির যারা ধূমপান ও মাদক সেবন করে তাদেরকে এসব থেকে বিরত থাকা এবং পৌর ভবন সহ পৌর এলাকার তামাকজাত দ্রব্য তথা মাদক ও ধূমপান মুক্ত রাখার উদ্যোগ গ্রহণের সবার প্রতি আহ্বান জানান।প্রেস রিলিজ