The voice of Brahmanbaria || Local news means the world is

ঢাকা-৮ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হয়ে লড়বেন ব্রাহ্মণবাড়িয়ার ফারুকুল ইসলাম

আসন্ন রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন মোঃ ফারুকুল ইসলাম। ফারুকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড়া বাড়ী গ্রামের মোঃ আবুল ইসলামের ছেলে।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ দলের পক্ষ থেকে বলা হয়েছে, ফারুকুল ইসলাম একজন দক্ষ ও জনবান্ধব নেতা হিসেবে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন এবং তিনি এলাকার উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।

ফারুকুল ইসলাম বলেন, “আমার প্রার্থী হওয়ার মূল উদ্দেশ্য হলো জনগণের পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য কাজ করা। আমি বিশ্বাস করি, জনগণের কল্যাণে কাজ করলে নির্বাচনেও আমরা জয়ী হব।”

দলের চেয়ারম্যান – আল্লামা ইমাম হায়াত (মানবতার রাজনীতির প্রবর্তক ও প্রতিষ্ঠাতাঃ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ) বলেন, ভোটের সাথে ঈমান ও জীবন জড়িত -মানবতার রাষ্ট্রের পক্ষে ভোট দেয়া ঈমানী ও মানবিক দ্বায়িত্ব।

ঢাকা-৮ আসনটি এই মুহূর্তে অনেক রাজনৈতিক দল ও প্রার্থীর মনোযোগ আকর্ষণ করছে, এবং নির্বাচনী লড়াইয়ের উত্তেজনা বাড়ছে। ফারুকুল ইসলাম নির্বাচনী প্রচারণায় জনপ্রিয়তা অর্জনের জন্য কাজ শুরু করেছেন এবং তিনি আশা করেন, জনগণ তাঁর নেতৃত্বে নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে।

Exit mobile version