
এ ঘটনায় নিটল মটরস লিঃ এর হবিগঞ্জের ব্রাঞ্চ ম্যানেজার আক্তারুজ্জামান মোহন আহত হয়। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, রবিবার সকালে মহাসড়কে ঢাকাগামী পিকআপ ও বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে রাজাবাড়িয়া এলাকায় সংঘর্ষ ঘটে। এতে চালকসহ ২ জন গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মানিক মিয়া মারা যায়।