
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আশা হানিফ পরিবহনের একটি বাস কুট্টাপাড়া এলাকায় রানাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়।
সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বাসটি আটক করলেও চালক-সহকারী পালিয়ে গেছে। রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।