
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও প্রায় ৪ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা নামক স্থানে নারায়নগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী লিমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। গুরুতর আহত প্রায় ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া উদ্ধার কাজ চলছে।এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
বিস্তারিত আসছে…