The voice of Brahmanbaria || Local news means the world is

ঢাকা- সিলেট বিশ্বরোডে উন্নয়নকাজে মহাসড়ক অচল ১০ কিলোমিটার যানজট:: যাত্রীদের জনদুর্ভোগ চরমে

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কে বেশিরভাগ বড় বড় গর্ত, দুর্ঘটনা ও বিকল পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার দুপর থেকে শুরু হওয়া এ যানজট সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকায় প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী, পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভারী বৃষ্টি হওয়ার কারনে দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬ টার মধ্যে শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া, শাহবাজপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহনের সারি ছড়িয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড গোলচত্বরে চারিদিকের মধ্যে ঢাকা থেকে সিলেটমুখী মাত্র একটি লেন চালু রয়েছে। সিলেট থেকে ঢাকা ও কুমিল্লামুখী একটি রেখে উন্নয়নকাজ চলায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টির পানিতে গর্ত ডুবে থাকায় কিছুক্ষণ পরপর ভারী যানবাহন আটকে পড়ছে। ফলে যানজট ছড়িয়ে পড়েছে চারিদিকে।
সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান বলেন, বিশ্বরোড মোড়ে সড়কে রাস্তা ম্যরামতের কাজ চলমান থাকায় তার পরে কিছু জায়গাতে গর্ত পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি জানান, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Exit mobile version