The voice of Brahmanbaria || Local news means the world is

ঢাকাস্হ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির স্হায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

“আমি বিনয়ের সাথে বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির স্হায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন আমার জন্য সেরা সফলতার বিষয় এবং সাথে সাথে প্রতিষ্ঠান লগ্ন থেকে সকল সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অনুদান প্রদানকারী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি” । জনাব মোকতাদির চৌধুরী, এমপি ।

২১ সেপ্টেম্বর, ২০১৭ ইং বৃহস্পতিবার বিকাল ৪.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা এর স্থায়ী কার্যালয় (২১/১, মাহবুব প্লাজা, ৬ষ্ঠ তলা, তোপখানা রোড, ঢাকা-১০০০) এর শুভ উদ্বোধন করেন সমিতির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আখাতার ইউসুফ (শানু), জনাব ডব্লিউ এইচ আলমগীর, জনাব মাহবুবুর রহমান ও বর্তমান সাধারণ সম্পাদক , সাবেক অতিরিক্ত সচিব কাজী আব্দুল নূর, অতিরিক্ত সাধারণ সম্পাদক , মো. মঈনউদ্দিন মঈন, সমিতির সহ সভাপতিবৃন্দ লায়ন ইঞ্জিনিয়ার শাহজাহান খাদেম,সাবেক যুগ্ম সচিব, মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব, মো. মোশাররফ হোসেন,জাতীয় মানবাধিকার কমিশন এর সদস্য, সাবেক জেলা ও দায়রা নূরুন্নাহার ওসমানী, রোটারিয়ান মো. আলমগীর মিয়া, পিএইচএফ, সাবেক অতিরিক্ত সচিব, মো. আব্দুল হামিদ, পিআইবি এর মহাপরিচালক শাহ মো. আলমগীর, সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ( গ্রেড -১ ) প্রফেসর ফাহিমা খাতুন, উত্তরা গ্রুপ এর চেয়ারম্যান মতিউর রহমান, সহ সাবেক সচিব, মো. গোলাম রাব্বানী, বিশিষ্ট শিল্পপতি, আজিজুল হক, অতিরিক্ত সচিব, মো. এনামুল হক, ভিয়েলা ট্যাক্স এর চেয়ারম্যান, আহসান কবির খান টিপু, যুগ্ম সচিব, মো. ইয়ামিন চৌধুরী, উপ সচিব, সৈয়দ ফারহান কাউনাইন, উপ সচিব, মো. কাউছার আহম্মেদ, সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের অতিরিক্ত নিবন্ধক,অরুনাভ চক্রবর্তী, সহ সকল কার্যনির্বাহী সদস্য।

উল্লেখ্য যে এ সমিতিটি ১৯৭২ ইং সালে প্রতিষ্ঠিত হয়েছে ।

Exit mobile version