
আদিল মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের জাহের মিয়ার ছেলে ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য। জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মহসিন হৃদয় বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও আদিল মিয়ার স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জেলা শহর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর শ্বশুড়বাড়ি যাচ্ছিলেন আদিল মিয়া। সেসময় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া জংশনের দিকে যাওয়ার পথে চিনাইর রেলক্রসিং পার হওয়ার সময় আদিলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের সামনে চলে আসে। এতে সেখানেই তার মৃত্যু হয়। এ সময় আদিলের সঙ্গে থাকা বন্ধু মো. রুবেল গুরুতর আহত হন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি কিছু সময় অনির্ধারিত যাত্রা বিরতি দিয়ে ছেড়ে যায়।