
খাটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্লা জানান, সুহিলপুর এলাকায় সড়কের পাশে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় মুরগি পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয় এবং দুইজন আহত হয়।
তিনি আরও জানান, মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। আহতদের একজনকে ঢাকায় এবং অপরজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।