
মিলাদ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্বার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল সংসদ সদস্য এবং মন্ত্রীগনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত ১১ ছাত্রলীগ নেতাকর্মীর বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেও দোয়া করা হয় এবং দূর্ঘটনাস্থলে তাদের স্মরনে একটি বৃক্ষ রোপন করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যগন ছাড়াও কয়েক’শ লোক তাদের সফর সঙ্গী হন। তাদের মধ্যে আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্ট ব্যাক্তিবর্গ ছিলেন। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মো: ইয়াছিন,সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনিসুর রহমান,আমেরিকা প্রবাসী জসিম আহমেদ,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা চন্দন কুমার ঘোষ,ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত সংসদ সদস্য লুৎফুল হাই সাচ্চুর ছোট ভাই আল মামুন মনোয়ারুল হাই,জেলা পরিষদ সদস্যগনের মধ্যে আবুল কালাম আজাদ,বোরহান উদ্দিন নসু,মো:কবির আহমেদ,মো: ফারুক আহমেদ ফারুক,মো: আসাদুজ্জামান,আবদুল আউয়াল,আবদুল হক,একেএম মোজাম্মেল হক,সোনিয়া আক্তার সূচি,শাহিন আক্তার কানম প্রমুখ।