
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। বাজেট ঘোষণা অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রস্তাবিত বাজেটে জনসাধারণের উত্থাপিত চাহিদাগুলো অন্তর্ভুক্তির জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি আরও বলেন স্থানীয় সরকারের উন্নয়নে বাজেটের মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন হয়না এ জন্য তিনি ইউনিয়নবাসীকে কর প্রদানের জন্য অনুরোধ করেন । তিনি জনসাধারণের মতামতের ভিত্তিতে সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন বলেও প্রতিশ্রুতি প্রদান করেন।
অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর স্থানীয় সরকার বিষয়ক উপ কমিটির আহ্বায়ক আবদুন নূর বলেন কোন এলাকার উন্নয়ন করতে হলে উন্নয়ন পরিকল্পনায় নির্বাচিত প্রতিনিধিদের সাথে জনাসাধারণের অংশগ্রহণ প্রয়োজন। তিনি বাজেট ঘোষণা অনুষ্ঠানে নারীদের উপস্থিতি ও আলোচনায় অংশগ্রহণকে অগ্রগতি বলে মন্ত্যব্য করেন এবং উপস্থিত জনসাধারণের উত্থাপিত চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ বাজেটের মাধ্যমে বাস্তবায়ন করবেন বলে প্রত্যাশা করেন। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন আহম্মেদ। তাছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান ইউপি সদস্য জুনুফা বেগম, আব্দুল হাকিম ও আবুল খায়ের। অনুষ্ঠান পরিচালনা করেন সনাক সদস্য জনাব মোহাম্মদ আরজু ।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে মুক্ত আলোচনায় উপস্থিত জনসাধারণ রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও কালভার্ট নির্মাণ, দুর্যোগ মোকাবেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ, নারীদের জন্য বরাদ্দের ভিত্তিতে সুনির্দিষ্ট কর্মসূচী গ্রহণ এবং আর্থ সামাজিক অবকাঠামো নির্মাণে বরাদ্দ রাখার জন্য দাবী জানান। প্রেস বিজ্ঞপ্তি