
এবার নিশ্চয়ই ক্রুজটির বিশাল আকার নিয়ে ধারণাটা পরিষ্কার হয়েছে। গত সপ্তাহেই রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের তৈরি বৃহত্তম ক্রুজ হারমোনি অব দ্য সিজ বিক্রি হল ভারতীয় মুদ্রায় ৭ হাজার ৭১০ কোটি টাকায়।
এবার নিশ্চয়ই ভাবছেন, এমন একটা বিলাসবহুল সমুদ্র সফরের জন্য কত কড়ি খসাতে হবে! বেশি না, সপ্তাহে জনপ্রতি খরচ পড়বে মোটে সাড়ে সাত লাখ টাকার মতো।
মে মাসে ৬,০০০ যাত্রী নিয়ে যাত্রা করবে এই ক্রুজ। প্রত্যেক যাত্রীর হাতে পরিয়ে দেওয়া থাকবে GPS রিস্ট ট্র্যাক্যার। বিশাল ক্রুজে এই ট্র্যাকারই বিভিন্ন দিকে যেতে সাহায্য করবে যাত্রীদের। টাইটানিকের উচ্চতা ছিল ৮৮৫ ফিট। আর যাত্রীবহন ক্ষমতা ২,৪০০০। টাইটানিকের এই সিকোয়েল হারমোনির পরিণতি যেন টাইটানিকের মতো না হয়, সেই প্রার্থনাই রইল।