The voice of Brahmanbaria || Local news means the world is

ঝালকাঠি থেকে উদ্ধার অপহৃত শিশুটিকে তার বাবার উপস্থিতিতে আশুগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত এক শিশুকে পাচারকালে ঝালকাঠিতে উদ্ধারের পর আশুগঞ্জ পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান শিশুটিকে তার পিতার কাছে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ আব্দুর রকিব ও এমএম মাহমুদ হাসান পিপিএম সেবা ।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ এবং উদ্ধার হওয়া শিশু শাকিকের বাবা ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। ছেলেকে ফিরে পেয়ে ঝালকাঠি পুলিশকে ধন্যবাদ জানান তিনি। তবে ঠিক কী কারণে ছেলেকে অপহরণ করা হয়েছে, তা তিনি জানাতে পারেননি।

ঝালকাঠি পুলিশ সুপার জানিয়েছেন, সোমবার দুপুরে শিশুটিকে উদ্ধারের পর নতুন জামাকাপড় পড়িয়ে পারিবারিক পরিবেশে জেলা পুলিশের হেফাজতে রাখা হয়। মঙ্গলবার দুপুরে শিশুর পিতার উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পুলিশের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা নেবে আশুগঞ্জ থানা পুলিশ।

এর আগে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার কলাপাড়া গ্রামের জসিম উদ্দিনের সাড়ে ছেলে শাকিব নিখোঁজ হয়ে বলে আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করে তার পরিবার। সোমবার দুপুরে ওই শিশুটিকে পাচারকালে ঝালকাঠি থেকে উদ্ধার জেলার নলছিটি থানা পুলিশ। এসময় পাচারকারী চক্রের সদস্য সন্দেহে ব্রাহ্মণবাড়িয়ার হাসান ওরফে হোসেন নামের এক যুবককেও আটক হরে ঝালকাঠি জেলা পুলিশ।

পূর্বের সংবাদ

আশুগঞ্জ থেকে অপহৃত শিশু ঝালকাঠি থেকে উদ্ধার, আটক ১ ( ভিডিও)

Exit mobile version