The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা যুবলীগের সদস্য শামীম ভূইয়ার ইন্তেকাল

সদর উপজেলার সুহিলপুরের বাসিন্দা, জেলা যুবলীগের সদস্য, সদর আসনের প্রয়াত সাংসদ লূৎফুল হাই সাচ্চুর সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মোঃ শামীম ভূইয়া ইন্তোকল করেছেন (ইন্না…..রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তা বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা, ৫ ভাই এবং ৩ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। পারিবারিক সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ১০টায় সুহিলপুর হাজী ছমির উদ্দিন কওমী মাদ্রাসা মাঠে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে শামীম ভূইয়ার অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে আসে।
জেলা যুবলীগের সদস্য মোঃ শামীম ভূইয়ার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট কমের পরিবারবর্গ।

Exit mobile version