The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতির পিতা শাহ্ মোহাম্মদ তাজুল ইসলামের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্ মোহাম্মদ আমিনুল ইসলাম এর পিতা শাহ্ মোহাম্মদ তাজুল ইসলাম গতকাল শুক্রবার সকাল ৮টায় সরাইল উপজেলার আন্দিউড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজীউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি এর আগে ঢাকার স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের নামাজের জানাজা গতকাল শুক্রবার বাদ আছর আন্দিউড়ায় অনুষ্ঠিত হয়েছে। তিনি ৪ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শাহ্ মোহাম্মদ তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খবির উদ্দিন আহমেদসহ সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Exit mobile version