
তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে আমরা বিশ্বাস করিনা। আমরা সবাই বাংলাদেশী, এটাই বড় পরিচয়। এদেশ আমাদের সকলের।
তিনি শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।প্রেস রিলিজ