The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির বড় বোনের মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির বড় বোন সোহেদা খাতুন (বীনা বেগম) গত রবিবার সকাল ৭.৩০ মিনিটে ঢাকার কলাবাগানস্থ নিজ বাস ভবন সংলগ্ন মেডি এইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেইন)।

মৃত্যুকালে তিনি চার ছেলে দুই মেয়ে সহ বহু আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্খী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষে বিবৃতি প্রদান করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন। বিবৃতিতে মরহুমার বিদেহি আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন রোগে ভূগিতে ছিলন।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version