The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা দলিল লেখক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, পুনরায় সভাপতি মিজান, সম্পাদক সাদেক

ব্রাহ্মণবাড়িয়া জেলা দলিল লেখক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মিজানুর রহমান খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা আব্দুর রহমান মুন্সি।

সভার প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পূর্বের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পুনরায় ২০২২-২০২৬ সালের জন্য অনুমোদন দেয়া হয়। এসময় জেলার সকল উপজেলার দলিল লেখক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version