The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটিকে আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির অভিনন্দন

mridhaব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির আহবায়ক জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডঃ জিয়াউল মৃধা এমপি এবং সদস্য সচিব জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদকে মনোনীত করায় পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ ও মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদারকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জহিরুল ইসলাম মাষ্টার ও সদস্য সচিব মেরাজ সিকদার।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, সঠিক সময়ে পার্টির চেয়ারম্যান ও মহাসচিব যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা আশা করি নবাগত আহবায়ক কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আমরা এই কমিটির সর্বাঙ্গীন সফলতা কামনা করি।প্রেস রিলিজ

Exit mobile version