The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মন্টু

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পেলেন মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।

মঙ্গলবার (৩ অক্টোবর ) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বিগত সম্মেলনের পর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ০২-১০-২০২৩ খ্রি: তারিখে তিনি মৃত্যুবরণ করলে সাধারণ সম্পাদক পদটি শূণ্য হয়ে পড়ে। এমতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা হল ।

এর আগে গত ৩ জুলাই ১০ দিনের জন্য ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।

Exit mobile version