
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৃধার পরিবর্তে রেজাউলকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে মহাজোটের মনোনয়ন দেয়া হচ্ছে এমন খবরে মৃধার সমর্থকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
বিক্ষোভকারীরা বলেন, মহাজোট থেকে রেজাউল ইসলাম ভূইয়ার বদলে যেন বর্তমান সংসদ সদস্য জিয়াউল হক মৃধাকে মনোনয়ন দেয়া হয়। অন্যথায় সরাইল-আশুগঞ্জে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় এমপি এড জিয়াউল হক মৃধা , নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দলীয় মনোনয়ন পরির্তনের সময় এখনো আছে। আমি দলীয় হাইকমান্ডে মনোনয়ন পুনবিবেচনার জন্য অনুরোধ জানাবো। যদি মনোনয়ন পরির্তন না হয় আবারো আপনাদের মতামত নিয়ে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিবো। আমি আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও পাশে থাকবো ।
সরাইল র্সাকেল মনিরুজ্জামান ফকির ঘটনা স্থল পৌছে মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা চালায়। বর্তমানে পরিস্থিতি শান্ত।