
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ঘোষিত ১৭ দিনব্যাপী কর্মসূচীর ১১ তম দিনে জেলা আওয়ামীলীগের আয়োজনে গত মঙ্গলবার সকালে শোক র্যালীতে অংশগ্রহণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দুপুরে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্রগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিশিষ্ট লেখক ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন। দোয়া মাহফিল পরিচালনা করেন কারী মোঃ আনিস। আলোচনা সভা শেষে তাবারক বিতরন করা হয়।