
জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহ মোঃ জামাল রানা। জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব নাছির আহম্মেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওয়াহেদুল হক ওয়াহাব, হাজী মোঃ জসিম উদ্দিন জমসেদ, যুগ্ম সদস্য সচিব সৈয়দ মোকাব্বের, আবু কাউছার খান, এড. আব্দুল্লাহ্ আল হেলাল, আবুল কালাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ ফিরোজ খান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জেনহারুল ইসলাম ভূইয়া লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সরাইল উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী এমদাদুল হক সালেক, শেখ মোঃ ইয়াছিন, শেখ মাহবুবুর রহমান, সোলেমান মজুমদার, সৈয়দ আজিজুর রহমান, ছাত্রনেতা জাহিদুল ইসলাম জুটন, জাতীয় মহিলা পার্টির আহবায়ক রুমানা ইসলাম শ্যামলী, আনিছ খান, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী মাহবুবুর রহমান স্বপন প্রমুখ। আলোচনা সভাশেষে নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।