
বিবৃতিতে তারা বলেন, জনৈক ফারহানা মিলি নামের এক নারী ফেসবুকে তার নিজ আইডি’তে বঙ্গবন্ধুর ছবি নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে তাকে গ্রেফতারপূর্বক বিচারের দাবী জানাই। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ফারহানা মিলি যুব মহিলা লীগের কোনো পর্যায়ের সদস্য নয়।